বোনাসের একটি অংশ বন্যার্তদের দেওয়ার ঘোষণা: শান্তর
![]() |
| নাজমুল হোসেন শান্ত |
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই জিতে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াট করে বাংলাদেশ। এটাই বাংলাদেশের টেস্ট সিরিজের ইতিহাসে বড় দলের বিপক্ষে সবচেয়ে বড় একটি অর্জন। আর এর পেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে মোটা অংকের টাকা (৩ কোটি ২০ লক্ষ টাকা) বোনাস পাই নাজমুল হোসেন শান্তরা। এই প্রাইজ মানির একটি অংশ বন্যার্তদের দেওয়ার ঘোষণা দেয় নাজমুল হাসান শান্ত (সবার পক্ষ থেকে)।
নাজমুল হোসেন শান্ত বলেন : দেশের অনেক মানুষ এখন বন্যার কারণে ঘর বাড়ি ছাড়া অনেক অসহায় ভাবে জীবন যাপন করছে। ঠিকমতো খাইতে পারছে না। অনেক মানুষ এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি আশা করব যাদের যা সামর্থ্য আছে তা দিয়ে এই সব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবে। নাজমুল হোসেন শান্ত আরো বলেন, আজকে আমরা যে বোনাসটা পেলাম এটার একটি অংশ আমরা বন্যার্তদের সাহায্য করার জন্য দেওয়ার চেষ্টা করব।
এর আগে পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কারের সব টাকা বন্যার্তদের সাহায্যের জন্য দেয় মুশফিকুর রহিম। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচের টাকা পুরোটাই বন্যার্তদের মাঝে বিলিয়ে দেয় লিটন কুমার দাস।
