বাংলাদেশ বনাম আফ্রিকা দক্ষিণ সিরিজের সময়সূচি চূড়ান্ত হলো।
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচি চূড়ান্ত :-
বাংলাদেশ বনাম ভারত সিরিজ শুরু হওয়ার আগেই চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ।
আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। যদিও বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় একমাস আগে এই সিরিজ না খেলার প্রায় সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকায় এই সিরিজ খেলার জন্য আবারো আগ্রহী হয় দক্ষিণ আফ্রিকা। আর এই সিরিজটি না খেললে বাংলাদেশের থেকে দক্ষিণ আফ্রিকার বেশি লস হতো কারণ এই টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজটি যদি দক্ষিণ আফ্রিকা জিতে তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক অংশে এগিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে এ কারণে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে রাজি হয় দক্ষিণ আফ্রিকা এবং চূড়ান্ত হয় ম্যাচের সময়সূচি।
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ- ২০২৪
প্রথম টেস্ট ম্যাচ:-
তারিখ: ২১ অক্টোবর ২০২৪
সময়: সকাল দশটা
ভেন্যু: মিরপুর
দ্বিতীয় টেস্ট ম্যাচ:-
তারিখ: ২৯ অক্টোবর ২০২৪
সময়: সকাল দশটা
ভেন্যু: চট্টগ্রাম
