জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ
![]() |
| বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে |
জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। শনিবার (১৬ মার্চ) এ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে।
সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১০ ও ১২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে শেষ দুই টি-টোয়েন্টি। জিম্বাবুয়ে সিরিজ শেষে যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি :
২৮ এপ্রিল : জিম্বাবুয়ের ঢাকায় আসা এবং চট্টগ্রামে চলে যাওয়া।
৩ মে : প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা।
৫ মে : দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা।
৭ মে : তৃতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম, দুপুর ৩টা।
১০ মে : চতুর্থ টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা।
১২ মে : পঞ্চম টি-টোয়েন্টি, মিরপুর, সকাল ১০টা।
