অবশেষে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন: মোহাম্মদ সাইফুদ্দিন
![]() |
| মোহাম্মদ সাইফুদ্দিন |
মোহাম্মদ সাইফউদ্দিন:-
ইনজুরি কাটিয়ে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। এবং সম্পূর্ণ সিরিজ খেলার সুযোগ পান সাইফুদ্দিন কিন্তু টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাননি তিনি ।এরপর জাতীয় দলের আর কোন সিরিজে সুযোগ পাননি মোহাম্মদ সাইফুদ্দিন। এখন আবার মাঠে ফিরতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে অংশ নিবেন এই ফাস্ট বোলিং অলরাউন্ডার।
তিনি আটালান্টা ফায়ারের হয়ে যুক্তরাষ্ট্রের ২০ ওভারের টুর্নামেন্টে খেলবেন। এই বিষয়টি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছে। খুব দ্রুতই তিনি দলের সঙ্গে যোগ দিবেন।
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে সাইফুদ্দিনের পাশাপাশি বাংলাদেশের আরেক প্রতিনিধি আথার আলী খানও থাকবেন। তিনি যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য প্রদান করবেন।
