B1

তিন ওভারে ৪ উইকেট নিয়ে ম্যাচ জেতালেন সাইফুদ্দিন

 
মোহাম্মদ সাইফুদ্দিন

সাইফুউদ্দিনের অগ্নিঝরা বোলিং, চার উইকেট নিয়ে ম্যাচ জেতালেন দলকে এবং ম্যাচ সেরাও হলেন। 

আমেরিকার মাইনর লিগে ইওরকার দিয়ে প্রতিপক্ষকে তছনছ করে দিয়েছেন সাইফুদ্দিন। আটলান্টা ফায়ারের বিপক্ষে জেতার জন্য শেষ ওভারে প্রয়োজন আটলান্টা ফায়ারের ১১ রান। শেষ ওভারে বল করতে আসে মোহাম্মদ সাইফুদ্দিন এবং ব্যাটিং প্রান্তে থাকে জুনায়েদ সিদ্দিক। শেষ বলে আটলান্টা ফায়ারের প্রয়োজন ছিল ৫ রান কিন্তু সাইফুদ্দিনের বলে ৫ রান নেওয়া তো দূরে থাক এক রানও করতে পারেননি। বিপরীতে সাইফুদ্দিনের ইওরকা বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় জুনায়েদ সিদ্দিক। এতে সাইফুউদ্দিনের দল চার রানের জয় তুলে নেয়।

দলীয় চতুর্থতম ওভারে বল করতে এসে সাগর প্যাটেলকে আউট করে দলীয় প্রথম উইকেট তুলে নেই মোহাম্মদ সাইফুদ্দিন। ওই ওভারে তিন রান দিয়ে তুলে নেয় একটি উইকেট। নিজের দ্বিতীয় ওভারে সাইফুদ্দিন খরচ করেন ৫ রান কিন্তু কোন উইকেট পাননি। এরপর দলীয় শেষ ওভারে বল করতে আসে মোহাম্মদ সাইফুদ্দিন। তখন প্রতিপক্ষ দলের জেতার জন্য প্রয়োজন ছিলো ১১ রানের। তখনই সাইফুদ্দিনের উপর ভরসা রেখে ক্যাপ্টেন সাইফুদ্দিনের হাতে বল তুলে দেন, সাইফুদ্দিনও ক্যাপ্টেনের ভরসার প্রতিদান দেন। ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেয় সাইফুদ্দিন। দ্বিতীয় বল ডট দিলেও তৃতীয় বলে আবারো উইকেট তুলে নেয় সাইফুদ্দিন। চতুর্থ ও পঞ্চম বলে ৬ রান দিলেও শেষ বলে আবারও উইকেট তুলে নেয় সাইফুদ্দিন। অর্থাৎ শেষ ওভারে ছয় রান দিয়ে তুলে নেয় মূল্যবান তিনটি উইকেট।

মোট তিন ওভার বল করে ১৪ রান দিয়ে তুলে নেয় প্রতিপক্ষের মূল্যবান ৪টি উইকেট।


ওভার: ৩

রান: ১৪

উইকেট: ৪


ম্যান অব দ্যা ম্যাচ: মোহাম্মদ সাইফুদ্দিন


আরও পড়ুন....


Blogger দ্বারা পরিচালিত.