বাংলাদেশকে হারাতে স্টেডিয়ামে যে পরিবর্তন আনছে ভারত
![]() |
| চিত্র: চেন্নাই স্টেডিয়াম |
ভারতের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুইটি টেস্ট ম্যাচের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০ঃ০০ টায়। এই ম্যাচ কে সামনে রেখে ভারতীয় ক্রিকেটাররা ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে।
বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাই স্টেডিয়ামে। আর এই চেন্নাই স্টেডিয়ামের পিচ তৈরি করা হয়েছে লাল মাটি দিয়ে। এই পিচের উপরে অনেক ঘাসও রয়েছে। এই ধরনের লাল মাটির পিচে বল অনেক বাউন্স এবং সুইং করে। যে কারণে অনেক বাড়তি সুবিধা পায় পেসাররা। পিচের এই সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে চায় ভারত। কিন্তু ভারতের এই পরিকল্পনা উল্টোটাও হতে পারে। কারণ বাংলাদেশেও রয়েছে তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ এবং খালেদ আহমেদের মত বিশ্বমানের পেসার।
সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে বাংলাদেশের পেসাররা দেখিয়েছে তাদের সামর্থ্য। পাকিস্তানের মতো ব্যাটিং লাইনআপ কে তছনছ করে দিয়েছে বাংলাদেশের পেসার ইউনিট। অর্থাৎ বাউন্সি উইকেট হলে ভারতকেও ছেড়ে কথা বলবে না বাংলাদেশের পেসাররা। এমনকি নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়তে পারে ভারত।
