B1

সিরিজ নির্ধারণী ম্যাচ থেকে ছিটকে গেলেন সাকিব

 

তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলা হচ্ছে না : সাকিব
চোটের কারণে তৃতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না সাকিবের

ভালো ছন্দে ছিলেন পেসার তানজিম হাসান সাকিব। তবে সেই দারুণ ছন্দে এবার ছন্দপতন। ভালো ফর্মে থাকা সাকিব এবার চোটের কারণে ছিটকে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে থেকে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছেন সাকিব। বল হাতে দুই ম্যাচ মিলিয়ে উইকেট শিকার করেছেন ৪টি। প্রথম ম্যাচে ৩ উইকেট তুলে দলের জয়ে রেখেছিলেন বড় অবদান। দ্বিতীয় ম্যাচটা যদিও জিততে পারেনি বাংলাদেশ। সিরিজে ১-১ সমতা থাকায় তৃতীয় ম্যাচটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। আর গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই পেসার। খেলতে পারছেন না তৃতীয় ম্যাচে। সাকিবের ছিটকে যাওয়ার ব্যাপারে দলীয় সূত্রে নিশ্চিত হয়েছে।

সাকিবের বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। বদলি ক্রিকেটারের ব্যাপারে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিডিক্রিকটাইমকে জানান, ‘আমার কাছে এইমাত্র ফিজিও খবর পাঠিয়েছে, হ্যামস্ট্রিংয়ের জন্য খেলতে পারছেন না সাকিব। তার জায়গায় আমরা বিকল্প কাউকে খুঁজছি।’

 আগামী ১৮ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সিরিজে এখন ১-১ সমতা। এই ম্যাচের জয়ী দলই জিতবে সিরিজ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। 

আরও পড়ুন... 


Blogger দ্বারা পরিচালিত.