B1

২০২৫ বিপিএল হবে জাঁকজমকপূর্ণ , ফিরে আসছে পুরাতন ৪ ফ্র্যাঞ্চাইজি

 

নিউজ:- ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আগের নানা অনিয়ম দূর করে খোদ বিসিবি সভাপতি ফারুক আহমেদই উদ্যোগ নিয়েছেন দেশের এই স্বনামধন্য ফ্র্যাঞ্চাইজি লিগ নতুন পরিসরে আয়োজনের। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনা হচ্ছে তার। এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে পুরনো চারটি ফ্র্যাঞ্চাইজিকে দেখা যাবে বিপিএলের একাদশ আসরে।

👉বিপিএলের গত আসরেও দল ছিল ৭টি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল, কুমিল্লা ও খুলনা। ঢাকার পুরনো ফ্র্যাঞ্চাইজি এবার আগেভাগেই সরে দাঁড়িয়েছে। এরও আগে বেক্সিমকো গ্রুপ ঢাকার ফ্র্যাঞ্চাইজি হয়ে কাজ করলেও এবার আর তাদের অংশগ্রহণের সম্ভাবনা নেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও সরে যাচ্ছে, এমনকি সংশয় আছে কুমিল্লার নামে কোনো দল থাকা নিয়েও। খুলনা টাইগার্সের ফ্র্যাঞ্চাইজি নিয়েও আছে দোটানা।

👉বাকি চার ফ্র্যাঞ্চাইজির মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবারো দল গোছাতে আগ্রহী। তবে ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ সংক্রান্ত বিতর্কের জন্য দলটি এখনও সবুজ সংকেত পায়নি। আখতার গ্রুপের পরিবর্তে তাই চট্টগ্রামের দল পরিচালনায় দেখা যেতে পারে সাবেক দল চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীকে। সে হিসেবে এটি পুরনো ফ্র্যাঞ্চাইজি। ফরচুন বরিশাল থাকছে এবারো, সাথে লভ্যাংশ ভাগাভাগির বিষয়ে বিসিবিকে দিয়েছে নতুন প্রস্তাবও। সিলেট স্ট্রাইকার্সও আগ্রহী। সাথে থাকছে রংপুর রাইডার্স।
👉বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বরতরা নিষ্ক্রিয় থাকায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেই প্রত্যেক দলের মালিকপক্ষের সাথে কথা বলছেন। এবার ঢাকার মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে রিমার্ক-হারল্যান, যা মূলত একটি কসমেটিক্স প্রতিষ্ঠান। ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ রুপালি পর্দার এক ঝাঁক তারকা যুক্ত এই প্রতিষ্ঠানের সাথে। অন্যদিকে রাজশাহীর দল নিয়ে ফিরতে চায় ভ্যালেন্টাইন গ্রুপ।
👉পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে বিপিএলে কারা থাকছে তা শীঘ্রই জানা যাবে। কারণ মঙ্গলবারের মধ্যেই তাদের ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে নতুন আসা দুটি ফ্র্যাঞ্চাইজিও ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে প্রস্তুত বলে জানিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে এ মাসেই নির্ধারিত হয়ে যাবে বিপিএলের গতিপথ, জানা যাবে কোন কোন ফ্র্যাঞ্চাইজি ও দল অংশ নেবে এবার। এ বছরের শেষ দিকেই বিপিএলের এগারতম আসর শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন 👇

বিনামূল্যে মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারতের ম্যাচ


৪৪৪৪
Blogger দ্বারা পরিচালিত.