দক্ষিণ আফ্রিকা লিগে হাসান-সাইফুদ্দিনের মূল্য আকাশ ছোঁয়া
আসন্ন ২০২৫ সালের এসএ২০ লিগের প্লেয়ার অকশনের আগে ক্রিকেটারদের সস্পূর্ণ তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দঃ আফ্রিকা।
১ অক্টোবর নিলামে থাকবে বাংলাদেশের ২ ক্রিকেটার হাসান মাহমুদ ও সাইফুদ্দিন। এদিকে হাসান মাহমুদের ভিত্তিমুল্য চার লাখ ২৫ হাজার টাকা। সাইফুদ্দিনের এক লাখ ৭৫ হাজার।
১১৫ জন দঃ আফ্রিকার ক্রিকেটার সহ প্রায় ২০০ ক্রিকেটারকে নিয়ে তালিকা তৈরি করা হয়েছে। তবে ছয়টি দল অকশন থেকে মাত্র ১৩ জনকে দিলে নিতে পারবে। এর মধ্যে বিদেশী কোটায় ৬ দল নিবে মোট ১০ ক্রিকেটারকে।
প্রোটিয়া ব্যাটসম্যা রেজা হেনডিক্স, নাসিম শাহ, শামার জোসেফ, কিউই তারকা ব্যাটার মার্টিন গাপটিল, জশ হাল রয়েছেন এর মধ্যে।
